বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব জাফর আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(০১ মে) রাতে গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় করা মামলায় জাফর আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার অন্য দুজনের মধ্যে রয়েছেন যুবদলের নেতা মোহাম্মদ আকরামউদ্দিন এবং হেফাজতকর্মী সালাউদ্দিন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জাফর আহমেদ দুটি মামলার এফআইআরে অভিযুক্ত এবং বাকি দুজনকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সহিংসতার ঘটনায় হেফাজতের প্রায় ৫০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো।
বাংলাধারা/এফএস/এআর












