আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় করোনার কারণে লকডাউন চলাকালে শ্রমিক সংকটে পড়ে ধান কাটতে না পারা কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন বারখাইন ইউনিয়ন যুবলীগ।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বারখাইন গ্রামের একটি বিলে তারা এই ধানকাটা কর্মসূচী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সোহেল। বারখাইন ইউনিয়ন যুবলীগ নেতা মো. বাবুল, এস এম নাছির উদ্দিন, মো. মুবিন, এমরান গণি জুয়েল, নিল মণি বাবু, আসলাম উদ্দিন, মো. সাগর, মো. ফারুক প্রমুখ।
করোনাকালনি লকডাউনে শ্রমিক সংকটের এই দিনে যুবলীগরে এই মানবিক উদ্যোগে সন্তুষ্ট স্থানীয় কৃষকরা।
কৃষক আবুল হোসেন বলেন, করোনার কারণে একদিকে চলছে লকডাইন। সেজন্য বাইরের শ্রমিকরা আসতে না পারায় জমির পাকা ধান কাটা নিয়ে বেশ চিন্তিত ছিলাম। এসময় এগিয়ে এলেন যুবলীগের ভাইয়েরা। তাদের এই সহযোগিতা কখনো ভুলবনা।
উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এরশাদ আলী সোহেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের ধান কেটে দিতে যুবলীগকে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের দিক-নির্দেশনায় আমরা প্রত্যেক ইউনিয়নে অসহায় কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছি। যেসব কৃষক শ্রমিকওে অভাবে ধান কাটতে পারবেনা তারা আমাদেও সাথে যোগাযোগ করলে আমরা তাদের ধান কেটে দিব।
বাংলাধারা/এফএস












