আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় মহামারী করোনায় লকডাউনে বিপাকে পড়া ও পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব অসহায় নিম্ন ও মধ্য আয়ের মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিলেন চট্টগ্রাম জেলা পরিষদ।
মঙ্গলবার (৪ মে) সকালে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম সহ উপজেলার ৫’শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আরামিট গ্রুপের চেয়ারম্যান এস এম আলমগীর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য জয়নাল আবেদীন হেলাল, উপজেলা যুবলীগের সদস্য সোহরাবুল আলম মিরাজ, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, দেলোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা সোহেল মফিজ প্রমুখ।
চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী জানান, মহামারী করোনায় লকডাউনের কারণে অনেকেই কষ্ট আছেন। এসব নিম্ন ও মধ্য আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। তার ধারাবাহিকতায় বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রাম সহ আনোয়ারা উপজেলা ও বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের সকল মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলাধারা/এফএস/এআই












