১৯ মার্চ ২০২৬

করোনায় মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘ চট্টগ্রামের পাশে প্রকৌশলী জ্যোতির্ময় ধর

বাংলাধারা ডেস্ক :::

করোনায় মৃতদেহ সৎকার স্বেচ্ছাসেবক সংঘের সকল সদস্যকে ভালোবাসার উপহার প্রদান করেছেন প্রকৌশলী জ্যোতির্ময় ধর।

করোনার এই মহামারীতে, নিজেদের জীবনের মায়া ত্যাগ করে, শুরু থেকে এখনো পর্যন্ত সেবা দিয়ে আসছে করোনা মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘ চট্টগ্রাম।

এ সময় উপস্থিত ছিলেন করোনা মৃতদেহ সৎকার সেচ্ছাসেবক সংঘের পক্ষে অর্ক আইচ।

অর্ক আইচ তাঁর বক্তব্যে বলেন, গত বছর শুরু থেকে এখনো পর্যন্ত প্রকৌশলী জ্যোতির্ময় ধর আমাদের উৎসাহ দিয়ে আসছেন ও সহযোগিতা করে যাচ্ছেন। আজকের এই ভালোবাসার উপহার, আমাদের মানুষের পাশে দাঁড়াতে আরও উৎসাহিত করেছে। । এ সময় তিনি প্রকৌশলী জ্যোতির্ময় ধরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানান ।

বাংলাধারা/এআই

আরও পড়ুন