বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মো. খোকন সরদার(৩৫), মো.বদি আলম(৪০), মো. শাহাজাহান(৪০) ও মো. মতিন (৩২)।
সোমবার (১০ মে) রাত ৯ টায় বায়েজিদ ষোল রুপা আবাসিক এলাকার একটি খালি প্লটের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসর তল্লাশি করে জুয়া খেলার নগদ ৯৩০ টাকা এবং ১(এক) সেট তাস উদ্ধার করা হয়েছে। জুয়া আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












