১৯ মার্চ ২০২৬

লোহাগাড়ায় ট্রাভেল ব্যাগে শুটারগানসহ আটক যুবক

লোহাগাড়া প্রতিনিধি :::

চট্টগ্রামের লোহাগাড়ায় দুটি শুটারগানসহ মফিজ উদ্দিন জাহাঙ্গীর (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মফিজ কক্সবাজারের বড় মহেশখালীর নিজ তালুকপাড়ার মো. ফোরকানের ছেলে।

সোমবার (১০ মে) সকাল ১১টায় উপজেলার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘মাদক উদ্ধারের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চুনতিতে চেকপোস্ট বসানো হয়। এ সময় চট্টগ্রামমুখী একটি লেগুনা গাড়িকে তল্লাশির জন্য থামানো হয়। তখন গাড়িতে যাত্রীবেশে থাকা মফিজ উদ্দিন জাহাঙ্গীরের ট্রাভেল ব্যাগে পাওয়া যায় দেশীয় তৈরি দুটি শুটারগান। পরে তাকে গ্রেপ্তার করা হয়। মফিজের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন