১৯ মার্চ ২০২৬

করোনা: দেশে আরও ৩৩ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩০

বাংলাধারা ডেস্ক  »

গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার পাঁচজনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও এক হাজার ২৩০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৭৬ হাজার ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে তিন হাজার ৪৪ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ১৫ হাজার ৩২১ জন করোনা থেকে সুস্থ হলো।

মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৪টি ল্যাবে ১৪ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৩২টি। করোনা শনাক্তের হার আট দশমিক ৬৭ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৫৫ শতাংশ। সুস্থতার হার ৯২ দশমিক ১৫ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৬৯৯ জন ও নারী তিন হাজার ৩০৬ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দশজন ও ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন