১৯ মার্চ ২০২৬

সহশিল্পীরাও কেউ পাশে থাকেনি, ক্ষোভ চঞ্চল চৌধুরীর

বাংলাধারা বিনোদন :::

মা দিবস উপলক্ষে বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী তার মায়ের সাথে একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর তাতেই বাঁধে যত বিপত্তি। ছবিতে দেখা যায় চঞ্চল চৌধুরী তার মায়ের সাথে হাস্যোজ্জ্বল। তার মায়ের মাথায় সিঁদুর ও কপালে লাল টিপ।

এই ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পর দেখা যায় সব নেতিবাচক মন্তব্য। নেতিবাচক মন্তব্যকারীরা মেনে নিতে পারছেন না চঞ্চল চৌধুরী হিন্দু ধর্মাবলম্বী। তাকে নিয়ে করছেন নানা আপত্তিকর মন্তব্য।

কেউ কেউ মন্তব্য করেছেন তাকে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে। আবার কেউ কেউ লিখেছেন, তাকে এতোদিন মুসলিম মনে করতেন, হিন্দু হওয়ায় তার নাটক আর দেখবেন না।

চঞ্চল চৌধুরী বলেন, একটা দুঃখের বিষয় যে আমার বাংলাদেশে মুক্তচিন্তার মানুষই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু। এবং হয়ে যাচ্ছে, যা ক্রমশই বেড়ে যাচ্ছে। আমি ধর্মীয় সংখ্যালঘুকে সংখ্যালঘু মনে করি না।

সহশিল্পী বা শিল্পীগোষ্ঠীর কেউ তার পাশে দাঁড়াননি বলে ক্ষো জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি ফেসবুকে পোস্ট করেছি প্রায় চার দিন হয়ে গেল। আমি আমার অঙ্গনের মানুষের কথা যদি বলি, যারা আমার শহশিল্পী তারা কি এই কথা প্রকাশ্যে বলতে পারে না? আমাদের সবচেয়ে বড় পরিচয় শিল্পী আমরা। আমরা সকল ধর্মের, সকল বর্ণের। বাংলাদেশের সকল মানুষের? এরকম দশজন শিল্পী কি এই কণ্ঠটি তুলতে পারে না? তুলেছে সেটা?

ব্যক্তিগতভাবে চঞ্চল চৌধুরী কোনো জাত পাতে বিশ্বাসী নয়। তিনি বলেন, শিল্পী হিসেবে সব ধর্মের সবার জন্য কাজ করেন তিনি।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন