১৯ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ১০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া উপকরণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের “শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে নারী ও কণ্যা শিশুর ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের অধীনে জেলার ১শত’টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ(১২মে) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই পার্বত্য চট্টগ্রাম। সারাদেশের সাথে তাল মিলিয়ে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে পার্বত্যাঞ্চলও।

প্রধানমন্ত্রীর ঐকান্তিক দুরদর্শী প্রচেষ্টায় শিক্ষার প্রসারে নানামূখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ডিজিটাইজেশনের এই যুগে শিক্ষার প্রসার ঘটাতে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। এরই অংশ হিসেবে মাল্টিমিডিয়া প্রক্রিয়ায় শিক্ষার্থীরা তাদের পাঠ গ্রহণ করবে। সে সাথে পার্বত্য অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকামের কথা তুলে ধরেন তিনি।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, ইউএনডিপির জেনারেল ম্যানেজার প্রিয়তোষ চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম প্রমূখ।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, এমএ জব্বার, খোকনেশর ত্রিপুরা, মো. মাঈন উদ্দিন,শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, শতরুপা চাকমা, শাহিনী।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন