১৮ মার্চ ২০২৬

মামুনুলসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে

বাংলাধারা ডেস্ক  »

নাশকতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জনকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার(১১ মে) রাতে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাঁদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলার দেব দুলাল বলেন, ‘সাম্প্রতিক সময়ের ও শাপলা চত্বরের নামশকতার ঘটনায় মামুনুল হকসহ অনেকেই গ্রেপ্তার রয়েছে। তাদের কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।’

গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরদিন ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে গাজীপুর মহানগরীর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন