১৮ মার্চ ২০২৬

জুয়ার আসরে গ্যাস লাইট বিস্ফোরণ, দগ্ধ ৫

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ভরাপুকুর পাড় এলাকায় গ্যাস লাইট বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মে) রাত ৮টা ৫০ মিনিটের দিকে ওই এলাকার আবদুল হামিদ মিয়া বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কিশোর কুমার দে (৪২), পংকজ দে (৪০), যদু বিশ্বাস (৫৫), মধুসূদন দত্ত (৪৫) ও প্রদীপ দাশ (৫২)। আহতদের মধ্যে প্রদীপ দাসের (৫২) অবস্থা আশংঙ্কাজনক, তবে অপর ৪ জন আশংকামুক্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরানোর সময় গ্যাস লাইটটি বিস্ফোরিত হয়ে রুমে আগুন ধরে যায়। এতে রুমের ভেতরে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হন। পরে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করান।

পুলিশের একটি সূত্র জানায়, আহত ব্যক্তিরা ওই রুমে তাস খেলার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন