১৮ মার্চ ২০২৬

করোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক  »

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ হাজার ১৪৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৩৬৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬০১ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ২২ হাজার ৩৬ জন করোনা থেকে সুস্থ হলো।

রোববার(১৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫৯টি ল্যাবে পাঁচ হাজার ৪৩০টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৫০৮টি।

২৪ ঘণ্টায় নতুন ২৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৮ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ৭৯৭ জন ও নারী তিন হাজার ৩৫২ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন ও বরিশাল বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারিতে চারজন মৃত্যুবরণ করেছেন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন একজন। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন