বোয়ালখালী প্রতিনিধি »
দীর্ঘ চার বছর ধরে এনেস্থিসিয়াবীদ না থাকায় দীর্ঘদিন শৈল চিকিৎসা প্রায় বন্ধ ছিলো বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৪ বছর শূন্য থাকা জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) পদে পদায়ন করা হয়েছে ডা. তাসনুভা তানজিলকে। ফলে প্রসূতি মায়েদের সিজারিয়ান ও অন্যান্য অপারেশন এ স্বাস্থ্য কমপ্লেক্সে করা সম্ভব হবে। ফলে সেবা পাচ্ছেন প্রসূতি মায়েরা।
এনেস্থিসিয়াবীদ পাওয়ায় গতকাল সোমবার ২৪ মে সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. স্মিতা মুহুরী ও মেডিক্যাল অফিসার ডা.কান্তা অধিকারীর তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।
তিনি আরো জানান, যেসব প্রসূতি মায়ের সিজারের প্রয়োজন রয়েছে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ সেবা গ্রহণ করতে পারবেন। আমার এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
এনেস্থিসিয়া কার্যক্রম পরিচালনা করেন নবাগত চিকিৎসক তাসনুভা তানজিল। মা ও নবজাতক দুই জনই সুস্থ রয়েছেন।
এতে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স তন্দ্রা দেওয়ানজী এবং ওটি এটেনডেন্ট মো. সালাউদ্দিন। সিজারিয়ান কার্যক্রমটি মনিটরিং করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাজর্ষি নাগ।
ডা. জিল্লুর রহমান বলেন, একজন প্রসূতি মায়ের অস্ত্রোপচারে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকার ওষুধপত্র প্রয়োজন । গরিব অসহায় মা-বোনদের সিজারের ওষুধপত্র বাবদ সব খরচ দেওয়া হয় রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে। এ ছাড়া অন্য গরিব রোগীদের এক স্লিপে ১ হাজার টাকা পর্যন্ত ওষুধের জন্য দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এআর












