১৩ মার্চ ২০২৬

বাংলাদেশেও ভয়ঙ্কর ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত, এক জনের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

ভয়ংকর ব্ল্যাক ফাঙ্গাসে বাংলাদেশে প্রথম একব্যক্তির মৃত্যু হয়েছে। তিন দিন আগে ঢাকার বারডেম হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, মৃত ওই ব্যক্তি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (২৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি অনিয়ন্ত্রিত ডায়বেটিসে আক্রান্ত ছিলেন, কিডনির সমস্যাও ছিল ওই রোগীর। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ