বাংলাধারা ডেস্ক :::
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)’তে ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজির উদ্যেগে ন্যানো প্রযুক্তি এবং বায়োটেকনোলজির পরিচিতি শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন ড. রায়ান টেইন, সহযোগি অধ্যাপক, আরাকানস বিশ্ববিদ্যালয়, ইউএসএ, জনাব মার্ক ল্যানোই, আরাকানস বিশ্ববিদ্যালয়, ডা: মুনা খান, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইউএসএ, অধ্যাপক ড. মেহেদী আনোয়ার, কানেকটিকাট বিশ্ববিদ্যালয় এবং ড. আনিস রহমান, চীফ টেকনোলজি অফিসার, ফলিত গবেষণা এবং ফোটোনিক্স, ইনক, ইউএসএ।
সভায় বক্তারা ন্যানো টেকনোলজি এবং বায়োটেকনোলজি বিষয়ে গবেষনার নানা ক্ষেত্র নিয়ে মত বিনিময় করেন। বাংলাদেশে গবেষণা ক্ষেত্রে ন্যানো প্রযুক্তির উজ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ইউএসটিসি’র প্রো-ভিসি প্রফেসর ড. নুরল আবছার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাধারা/এআই












