মিরসরাই প্রতিনিধি :::
বাংলাদেশ কৃষকলীগ মিরসরাই সদর ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করেছে উপজেলা কৃষকলীগ।
রবিবার (২২ মে) একটি অভিনন্দন পত্রের মাধ্যমে মেজবাউল আলম ফারুককে (সভাপতি) ও রেজাউল করিম কচিকে (সাধারণ সম্পাদক) হিসেবে ঘোষনা দেন উপজেলা কৃষক লীগের সভাপতি খন্দকার সফি উল আলম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজি।
উপজেলা কৃষকলীগের সভাপতি খন্দকার সফি উল আলম জানান, নবগঠিত কমিটি আগামী ৩ বছরের জন্য গঠিত হয়েছ। আমাদের বিশ্বাস নতুন এ কমিটি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
কৃষকলীগের নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘নতুন কমিটির জন্য শুভকামনা। আগামীতে সংগঠন এবং রাষ্ট্রের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে দায়িত্ব মানুষকে অগ্রসর হতে শেখায়।
বাংলাধারা/এফএস/এআই












