খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. আবুল বশার নামের এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(২৮ মে) সকালে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি বাংলা টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় তার মাথায় একটি জখম দেখা যায়। এছাড়াও, হাত পা এবং গলায় দড়ির দাগ দেখা গেছে। মৃত আবুল বশার স্থানীয় মো. শাহাজান মিয়ার ছেলে। তার তিন মেয়ে ও একটি ছেলে রয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে নির্মম ভাবে হত্যা করে গভীর জঙ্গলে ফেলে যাওয়া হয়।
এবিষয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, এটি একটি নির্মম হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সাথে অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায় আনা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়াও, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর












