১৮ মার্চ ২০২৬

বন্ধু বাবুর হাতে ছুরিকাঘাতে আহত সেই জাবেদ হাসপাতালে মারা গেছে

বাংলাধারা প্রতিবেদন »

আড্ডা, খুনসুটি, কত দুরন্তপনা। মুহূর্তেই সব যেন বিষাদে পরিণত হয়ে চলে যেতে হয় চিরবিদায় জানিয়ে। প্রতিদিন নিয়মতি সন্ধ্যার নামার সাথে সাথে আড্ডা দেওয়া জমতো জাবেদ ও বাবু। পেশাগত দিক থেকে দু’জনই পোশাক কারখানার শ্রমিক।

অন্যান্য দিনের মতো রবিবার (৩০ মে) সন্ধ্যার পরও আড্ডা দিচ্ছিলেন তারা। আড্ডায় কথা কাটাকাটি, তারপর ছুরিকাঘাত শুরু একে অপরকে। ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটের সুপারিওয়ালা পাড়ায়। বন্ধু মোঃ জাবেদকে ছুরিকাঘাত করেন তারই বন্ধু বাবু।

গুরুতর আহত অবস্থায় জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। তবে আর বাঁচানো যায় নি তাকে। একদিন না পার হতেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (৩১ মে) রাতে জাবেদের মৃত্যু হয়।

ঘটনার সাথে জড়িত জাবেদের বন্ধু খুনি বাবুকে গ্রফতার করতে সমর্থ হয় ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, নগরীর সুপারিওয়ালা পাড়া এলাকায় জাবেদ নামের এক যুবককে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে তার বন্ধু বাবু। এই ঘটনায় নিহত জাবেদের বাবা জসিম উদ্দিন বাদি হয়ে বাবুকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করে। আমরা ঘটনার সাথে জড়িত বাবুকে গ্রেফতার করি এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ‍উদ্ধার করি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত শীল বাংলাধারাকে বলেন, গত রবিবার ছুরিকাহত জাবেদ নামের একজন যুবককে মেডিকেলে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সোমবার (৩১ মে) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন