১৮ মার্চ ২০২৬

কক্সবাজারে একশ লিটার চোলাই মদ নিয়ে নারীসহ ১০ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি  »

কক্সবাজার শহরের বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ ২ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ১০ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ জুন) রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী।

গ্রেফতারকৃতরা হলেন, মীমাদু রাখাইন, উমে রাখাইন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহ আলম, বাসুদেব ধর, খোরশেদ আলম ও নুরুল আলম।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম কক্সবাজার পৌরসভার বড়বাজার রাখাইন পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করতে সক্ষম হয়। এসময় ১০ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে মীমাদু রাখাইনের এর আগেও ৪ টি মাদক মামলা রয়েছে। অন্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেও বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন