১৮ মার্চ ২০২৬

কিশোরীর আত্মহত্যা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পুকুরপাড় এলাকায় সামিয়া আক্তার (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. নাছিরের মেয়ে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, ওই কিশোরীকে পরিবারের লোকজন ভোরে হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন