১৮ মার্চ ২০২৬

করবস্থানের জায়গা নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১৫

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের বাকলিয়ায় ১৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় করবস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে চার জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার(১১জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বড় মৌলভী কবরস্থানে নতুন সাইনবোর্ড টাঙ্গানোকে কেন্দ্র করে বড় মৌলভী বাড়ির লোকজন ও স্থানীয় ইয়াকুব আলীর লোকজন সংঘর্ষে জড়ায়।

গুলিবিদ্ধরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) ও মো. ফয়সাল (২৮)। আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) ও মো. সামাদ (২২)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, দুপুর ১২টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে দেন। গুলিবিদ্ধ ৪ জন সহ আহত সবাই আশঙ্কামুক্ত।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন