১৮ মার্চ ২০২৬

করোনা মহামারিতে মানুষের পাশে সাইফ পাওয়ারটেক লিঃ

সৈকত জোহা »

করোনা দুর্যোগে দেশে কোটি কোটি টাকার সহায়তা করেছে চট্টগ্রাম বন্দর ভিত্তিক বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। দেশের মানুষের জন্য আত্ব-মানবতায় এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তরফদার রুহুল আমীন।

তিনি বলেন, করোনা মহামারিতে মানুষের পাশে সবসময় আছে সাইফ পাওয়ারটেক। গত বছরের মার্চে করোনা মহামারির শুরু থেকেই সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা পণ্যসহ নগদ অর্থ সহয়তা করে আসছে সাইফ পাওয়ারটেক ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাধীন করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইনান্সে ২ কোটি টাকা অনুদান দিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

১০ জুন, ২০২১ গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর ভার্চুয়া উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কাউসারের হাতে ২ কোটি টাকার চেক তুলে দেন রুহুল আমীন।

এছাড়া ফুটবল গড়ার কারিগর অসহায় ২০০ ফুটবল কোচের পাশে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক। তাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মাধ্যমে দিয়েছেন ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা।

সাইফ পাওয়ারটেক এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বাংলাধারাকে জানান, করোনার কারণে প্রায় সব শ্রেণীর মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। করোনার শুরু থেকেই আমরা মানুষের পাশে থেকেছি। মানুষ হিসেবে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি ।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে করোনা সুরক্ষা পণ্য দিয়েছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও নগদ অর্থ সহায়তা করেছি। একজন ক্রীড়া সংগঠক হিসেবে ফুটবলের অসহায় কোচদের পাশে ছিলাম। সাংবাদিক ভাইদের সাধ্যমত সহায়তা করেছি। ভবিষ্যতেও যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকবো ।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা প্রদান ও ২০০ ফুটবল কোচের পাশে দাঁড়ানো ছাড়াও দেশে করোনা মহামারির শুরু থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন সাইফ পাওয়ারটেক লিঃ। নিম্নরূপ:

এপ্রিল ১৭, ২০২০: মাহামারী নভেল করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। ২ কোটি টাকার মধ্যে ৬৫ লাখ টাকা কোম্পানির কর্মীদের বেতন থেকে এবং বাকি টাকা কোম্পানির নিজস্ব তহবিল থেকে দেয়া হয়েছে।

১৩ মে, ২০২০ করোনাভাইরাসের মহামারি প্রতিরোধে দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাস্ক, পিপিইসহ সুরক্ষা উপকরণ দিয়েছে বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। ওই দিন বুধবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের হাতে এই স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। তিনি একইসাথে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতির দায়িত্বে আছেন।

১৩ জুন ২০২০ চট্টগ্রাম নগরীর করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার (ট্রলি, ক্যানুলা, মাস্ক, রেগুলেটর, ফ্লোমিটারসহ) দিয়েছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের হাতে এগুলো তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন।

১৪ জুন, ২০২০: চট্টগ্রাম বন্দরের করোনা ইউনিটের জন্য ৪টি অক্সিজেন কনসেনট্রেটর ও ৪টি ভেন্টিলেটর দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

১৮ সেপ্টেম্বর ২০২০নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা জামে মসজিদে গ্যাস দুর্ঘটনায় নিহত আবুল বাসার মোল্লার স্ত্রী তাজিয়া বেগমকে ২৫ হাজার টাকা অনুদান দেয় সাইফ পাওয়ারটেক। কোম্পানির মহাখালী খাজা টাওয়ার সেলস অফিসে সম্প্রতি চেক হস্তান্তর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমীন। এ সময় পরিচালক তরফদার মো. রুহুল সাইফ, ই-ইঞ্জিনিয়ারিংয়ের সিইও মেজর (অব.) সিরাজুস সালেকীন, সাইফ পাওয়ারের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. হাসান রেজা, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) মেজর (অব.) ফারুখ আহমেদ খান, ব্যাটারি ডিভিশনের হেড অব ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট মো. হেলাল উদ্দিন শিকদার ও এজিএম (কর্ড) মো. নাজমুল করীম উপস্থিত ছিলেন।

এসব উপহার সামগ্রীর মধ্যে আছে, ৫০০টি তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক, রাবার গ্লাভস ২০০টি, রিইউজেবল ও ওয়াশেবল পিপিই ২৫টি, মেডিক্যাল প্রটেকটিভ আই ওয়্যার গগলস ২৫টি এবং ইনফ্রারেড থার্মোমিটার ৫টি।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে ১০০টি ল্যাপটপ প্রদান করেন সংগঠনের উপদেষ্টা সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মো. রুহুল আমিন। এছাড়া মেধাবী ও আর্থিকভাবে অস”ছল ১ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির অংশ হিসেবে প্রতি মাসে জন প্রতি ১৫ শত টাকা করে মোট ১ কোটি ৮০ লাখ টাকা অনুদান দেন তরফদার রুহুল আমিন।

২২ ফেব্রুয়ারি, ২০২১ চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ২০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন তরফদার মো. রুহুল আমীন।

উল্লেখ্য, ১৯৯১ সালে মাত্র তিন জন নিয়ে চট্টগ্রাম বন্দরে বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড এর যাত্রা শুরু হয়েছিল। ৩০ বছর পরে যা আজ মহীরুহতে পরিণত হয়েছে। ২০০৭ সালে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম তিন দিনে নেমে এনেছিল সাইফ পাওয়ারটেক।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন