১৭ মার্চ ২০২৬

হালিশহরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম নগরের হালিশহরে স্কেভেটার চালানোর সময় দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (২৫)। মঙ্গলবার (২২ ‍জুন) সকাল ১০টার দিকে নয়াবাজার বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নজরুল ইসলাম সকাল ১০টার দিকে স্কেভেটার চালানোর সময় জানালা দিয়ে মাথা বের করেছিলেন। এ সময় সড়কের পাশের একটি দেয়ালের সঙ্গে লেগে মাথায় আঘাত পান তিনি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন মো. শাহজাহান নামের আরেকজন চালক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নজরুল ইসলামকে বেলা সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। এরপর সেখানে তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সন্দ্বীপে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন