১৭ মার্চ ২০২৬

নাট্য নির্মাতা হিসেবে নাসরিন হীরার অভিষেক

বাংলাধারা বিনোদন  »

“ভালোবাসার অন্য রং” এবং “হারনো দিন” নাটক দুটির শুটিং এর মধ্যদিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়ছে অভিনেত্রী নাসরিন হীরার। আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত নাটক দুটির শুটিং গত ১৮ জুন চট্টগ্রামের একটি মনোরম লোকেশনে শুরু হয়।

আহমেদ কামাল অফতাবের লিখা গল্প ও নাট্যরুপে নাটক দু’টির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় বাচিক শিল্পী, উপস্থাপিকা এবং অভিনেত্রী দিলরুবা খানম ছুটি। এছাড়াও রয়েছেন অভিনেতা রুপায়ন বডুয়া, মোশারফ ভূঁইয়া পলাশ, শাহিন আক্তার, মায়মুনা আমিন ঐশী, ঋষিকা দাশ, মাছরুর চৌধুরী, উর্মিলা, পারভেজ চৌধুরী, রুপা ও স্বপ্ন।

প্রান্ত শর্মা চিত্র গ্রহণে নাটক দু’টির শিল্প নির্দেশনা এবং সার্বিক তত্বাবধানে রয়েছেন নির্মাতা আশরাফুল করিম সৌরভ।

নাসরিন হীরা ১৯৯৮ সালে চট্টগ্রামের থিয়েটার অঙ্গনের সাথে যুক্ত হন। তিনি তির্যক নাট্যগোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। দশের অধিক টিভি নাটকে ও প্রায় শতাধিক মঞ্চ নাটকে অংশগ্রহন করেছেন নাসরিন হীরা। এছাড়া পাশাপাশি তিনি বিভিন্ন মিডিয়ায় এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে হতে প্রচারিত বিভিন্ন নাটক ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন।

২০১৯ সালের শুরুর দিকে তিনি রাহা আরাফ টিমের সাথে যুক্ত হন এবং তখন থেকেই আ-কার ই-কার চলচ্চিত্র এবং অনল মিডিয়া ভিশনের যৌথ প্রযোজনায় নির্মিত একাধিক নাটক, টেলিফিল্ম, জনসচেতনমূলক নাটিকা ও ক্রাইম সিন এ অভিনয় করেছেন। এসব নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক নির্মাণে প্রি-প্রোডাকশনের কাজ এবং কস্টিউম ডিজাইন করে আসছেন। অবশেষে “ভালবাসার অন্য রং” এবং “হারানো দিন” নাটকের মধ্যদিয়ে তিনি নির্মাতাদের খাতায় নাম লিখালেন।

নির্মাতা জানিয়েছেন, আগামী মাসেই নাটক দুটি স্যাটেলাইট টেলিভিশন সৃষ্টি টিভি এবং রাহা আরাফ টিভির ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

বাংলাধারা/এফএস/এআর 

আরও পড়ুন