১৭ মার্চ ২০২৬

রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল মেয়র জালাল, তারেক ও ইয়াছমিন

আশিক এলাহী, রাঙ্গুনিয়া প্রতিনিধি »

রাঙ্গুনিয়া পৌরসভার প্যানেল নির্বাচিত হয়েছেন মো. জালাল উদ্দিন, মো. তারেকুল ইসলাম চৌধুরী এবং ইয়াছমিন আক্তার।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে রাঙ্গুনিয়া পৌর মিলনায়তনে পৌরসভার মাসিক দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জালাল উদ্দিনকে ১ নম্বর প্যানেল মেয়র। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুল ইসলাম চৌধুরীকে ২ নম্বর প্যানেল মেয়র এবং ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তারকে ৩ নম্বর প্যানেল মেয়র ঘোষণা করা হয়।

পৌর মেয়র মো. শাহজাহান সিকদারের সভাপতিত্বে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এদিকে কাউন্সিলর মো.জালাল উদ্দিন ইতোপূর্বেও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছন। তিনি ১নং ওয়ার্ড থেকে পরপর ৩ বার কাউন্সিল নির্বাচিত হয়েছেন। ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুল ইসলাম পরপর ২ বার কাউন্সিলর নির্বাচিত হন। তিনিও ইতোপূর্বে ২ নম্বর প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইয়াছমিন আক্তার পরপর ৪ বার একই ওয়ার্ড থেকে সংরক্ষিত মহিলা কাউন্সসিলর নির্বাচিত হন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন