বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরে বিধিনিষেধ অমান্য করায় ৬ রেস্টুরেন্টকে জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধবার(২৩ জুন) রাতে জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে কাজির দেউরি ও ২ নম্বর গেইটে অভিযান চালিয়ে ২ নম্বর গেটের সুলতান ডাইনকে ২ হাজার টাকা, বারকোড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, লাইকি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, রয়েল হার্টকে ১ হাজার টাকা, দারুল কাবাবকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

লাল খান বাজার এলাকার একটি রেস্টুরেন্টকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
এছাড়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক আগ্রাবাদ এলাকায়, মাসুমা জান্নাত জি ই সি মোড়, মামনুন আহমেদ অনিক ২ নম্বর গেট ও মুরাদপুর এবং ইনামুল হক খুলশি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ইদানীং চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। যার ফলে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে।

গতকাল মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। যার আওতায় সকল আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহ সকাল ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত খাদ্য সরবরাহ ও অর্ধেক আসনে সেবাগ্রহীতাকে সেবা প্রদান করবে।
বাংলাধারা/এফএস/এআর












