বাংলাধারা স্পোর্টস »
ক্রিস্তিয়ানো রোনালদো মানেই যেন রেকর্ডের ছড়াছড়ি। ৩৬ বছর বয়সেও মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা। এবার আন্তর্জাতিক ফুটবলে ১০৯ গোল করে বিশ্ব রেকর্ড গড়লেন। অধিনায়কের এমন স্মরণীয় ম্যাচে ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফরাসিরা।
সর্বোচ্চ ১০৯ গোলের রেকর্ড এখন যৌথভাবে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ের সঙ্গে রোনালদোরও। এছাড়া রোনালদো প্রথম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে আরও একটি রেকর্ডও গড়লেন। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে এককভাবে ২০টি গোল তার ঝুলিতে। যা আগে ছিল জার্মানির মিরোস্লাভ ক্লোজার ১৯টি।
বুধবার(২৪ জুন) রাতে কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এর মধ্য দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে তার গোল হয় ১০৮। ৬০ মিনিটের মাথায় আবাও পেনাল্টি থেকে গোল পান জুভেন্টাস তারকা। তাতে তার মোট গোল হয় ১০৯। আর ছুঁয়ে ফেলেন দীর্ঘদিন ধরে অধরা থাকা আলী দাইয়ির বিশ্ব রেকর্ড।
গতকালের দুই গোলের মধ্য দিয়ে পর্তুগালের হয়ে সবশেষ ৪৫ ম্যাচে মাঠে নেমে ৪৮ গোল করার কৃতিত্ব দেখান সাবেক রিয়াল তারকা। জাতীয় দলের হয়ে ২০১৬ ইউরোতে ৩ গোল করেছিলেন রোনালদো। আর ২০১৮ বিশ্বকাপে করেছিলেন ৭ গোল। এবারের ইউরোতে ৩ ম্যাচে ইতোমধ্যে ৫ গোল করেছেন। তার মধ্যে ৪টিই পেনাল্টি থেকে। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে। পরের ম্যাচে জার্মানির বিপক্ষে করেন ১ গোল। আর শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে করেন ২ গোল পেনাল্টি থেকে।
এর মধ্যে দিয়ে ইউরোতে একমাত্র খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ১৪ গোল করার কীর্তিও গড়েছেন তিনি। আগেই পেছনে ফেলেছেন ইউরোর সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
বাংলাধারা/এফএস/এআর












