১৩ মার্চ ২০২৬

প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের সাথে অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের মত বিনিময়

বাংলাধারা প্রতিবেদক »

চসিক প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটনের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সাথে এক মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুন) আব্দুস সবুর লিটনের ২৫নং রামপুর ওয়ার্ড অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন বলেন, ‘যে, যে পদে কর্মরত আছেন, সে জায়গা থেকে আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করুন।’

এসময় তিনি কর্পোরেশনের প্রদত্ত সেবাগুলো যথাযথভাবে প্রদানের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলারও আহ্বান জানান।

এসময় ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুযায়ী স্থায়ী করণের যে প্রক্রিয়া তাতে যেন জ্যেষ্ঠতার ভিত্তিতে কর্মরতদের অগ্রাধিকার প্রদান করা হয় এবং দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে অস্থায়ী ভিত্তিতে কর্মরত সকলের বেতন বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন প্রদান করায় প্যানেল মেয়র ও মেয়রকে ধন্যবাদ জ্ঞাপন করেন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোঃ আবু তাহের ও সদস্য সচিব সাজু মহাজন, যুগ্ম আহ্বায়ক জামশেদ মোহাম্মাদ তবরক হুসাইন, জেসমিন আকতার, আব্দুর রহিম সুমন, সাইফুল আলম চৌধুরী, বোরহানুল আলম, খায়রুল বশর তসলিম, মোঃ ইসমাইল, লিটন বড়ুয়া, উত্তম বড়ুয়া, সৌমেন ভট্টাচার্য, যুগ্ম সচিব জাহিদুল ইসলাম জোমাদ্দার, পিন্টু কুমার শীল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সদস্য খাইরুননেছা খানম, অলকা বিশ্বাস, সুলেখা বিশ্বাস, অলকা বিশ্বাস, সাধান বড়ুয়া, অপর্ণ চাকমা, সমিরন দাশসহ আরও অনেকে।

সভায় সার্বিক সহযোগিতা করেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সচিব অঞ্জন চক্রবর্তী।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ