খাগড়াছড়ি প্রতিনিধি »
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও রাষ্ট্রবিরোধী পোস্টারসহ ইউপিডিএফ’র চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
মঙ্গলবার (২৯ জুন) গুইমারা রিজিয়ন থেকে জি এস ও টু (ইন্ট) এর নেতৃত্বে একটি টহল দল বাইল্যাছড়ি, গুইমারা, খাগড়াছড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এসময় ঘটনাস্থল থেকে ১টি এলজি, ১টি অ্যামো, ৩০টি অবৈধ পোস্টার, ৫টি মোবাইল, ১টি চাঁদা আদায় করার বই এবং নগদ ৮৯০ টাকাসহ ইউপিডিএফ’র (মূল) দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
আটককৃত ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা হলেন- বাইল্যাছড়ি এলাকার টোক্কা চাকমার ছেলে প্রধান টোল আদায়কারী বনসিং চাকমা (৫০), কচুখালীর রাজু মারমার ছেলে সশস্ত্র ক্যাডার জুকের মারমা (১৯), সুইপা মারমার ছেলে বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী উকাচিং মারমা (২৮), লাওসিং মারমার ছেলে বাইল্যাছড়ি এলাকার সহকারী টোল আদায়কারী থোইচিং মারমা (২০)।
গুইমারা সেনা সূত্র জানান, দুস্কৃতিকারীদেরকে অস্ত্র, এ্যামোনিশন ও রাষ্ট্র বিরোধী পোস্টারসহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
বাংলাধারা/এফএস/এআই












