৪ মার্চ ২০২৬

জুলাইয়ে চট্টগ্রামে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড; ১১ মৃত্যুর দিনে আক্রান্ত ৯৪৫

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৫ জনের।

আক্রান্ত ৯৪৫ জনের মধ্যে ৬৩৯ জন নগরের ও ৩০৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ হাজার ৯০২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৬২টি। এর মধ্যে আক্রান্ত পাওয়া যায় ৯৪৫ জনের শরীরে। সবচেয়ে বেশি সংক্রমণ পাওয়া যায় পটিয়া উপজেলায়, ৪৫ জন। এ ছাড়া রাউজান উপজেলায় ৪২ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনই বিভিন্ন উপজেলা এলাকায় বাসিন্দা।

অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় কর্তৃক জানা যায়, চলতি জুলাই মাসে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বেড়েছে। এই মাসেই সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে।

গত ১৮ দিনে অর্থাৎ চলতি জুলাই মাসে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪৪ জন। মৃত্যুবরণ করেছে ১৩৪ জন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত গত ১ থেকে ১৮ জুলাই পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৮ দিনে ৩৬ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

চট্টগ্রামে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ে ১৪ জুলাই। এইদিন আক্রান্ত হয় ১ হাজার তিন জন। ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যু হয়। মৃত্যুবরণ করেছেন ১১ জন।

গত ১৮ দিনে আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং ৮ হাজার ১০৩ জন মহনগীর বাসিন্দা।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ