বাংলাধারা ডেস্ক »
পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে সাগর ত্রিপুরা নামের ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক এক কর্মী নিহত হয়েছেন।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় পানছড়ি-তাইন্দং সড়কের মরাটিলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর এিপুরা পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের পদ্মিনী পাড়া গ্রামের অনিল মোহন ত্রিপুরা ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাগর ত্রিপুরা সকালের দিকে বাড়ি থেকে দোকানে আসেন। হঠাৎ কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।
পানছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো.দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন।
বাংলাধারা/এআই












