৪ মার্চ ২০২৬

আবারও মামলার জালে প্রবর্তক সংঘের তিনকড়ি

বাংলাধারা প্রতিবেদন »

প্রবর্তক সংঘের বিরুদ্ধে একের পর এক মামলা ঠুকছে ইসকন। এবার প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে আরও একটি মানহানির মামলা হয়েছে।

এর আগে গত ১৪ জুলাই (বুধবার) রাতে প্রবর্তক সংঘের দুই শীর্ষ নেতার (প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহ-সভাপতি রণজিৎ কুমার দে) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মানহানির মামলা করে ইসকন। নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন ইসকনের সেবাদাস জুয়েল শীল। ওই মামলায় দুই শীর্ষনেতা ছাড়া আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

তবে, এবার শুধুমাত্র প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন ইসকনের এক ভক্ত।

জানা যায়, রোববার (১৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ মো. হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ইসকনের ভক্ত রুবেল ধর। আদালত দণ্ডবিধির ২৯৮, ৫০০ ও ৫০১ ধারার মামলাটি আমলে নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারি করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ