শাহ আব্দুল্লাহ আল রাহাত »
ল্যাটিন আমেরিকা কিংবা ইউরোপ সাম্রাজ্যের মতো আমাদের দুই পায়ের ছন্দনের নন্দনটা এতো বেশি নন্দিত নয়।
তবে ব্যাটে বলের লড়াইয়ে আমাদের কোটি হৃদয়ে যে গল্প জমা আছে সেটি আমেরিকান কিংবা ইউরোপীয়দের ফুটবলের নন্দনের চেয়ে কম কোথায়!
ওরা যদি বলে আমাদের আছে পেলে, ম্যারাডোনা, ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ, শচীন, ব্রায়ান লারা কিংবা ওপারের মহারাজ সৌরভ।
তখন তো আমরাও বুক ফুলিয়ে বলতে পারি আমাদের আছে বাংলার জান প্রাণ সাকিব আল হাসান।
তর্ক বিতর্ক কিংবা নিষেধাজ্ঞা সবকিছু চাপিয়ে সাকিব আল হাসান কথা বলেন তার পারফরম্যান্সে, তর্জনি তুলে এগিয়ে যান কনফিডেন্সে।
রেকর্ড ভাঙ্গার হিস্টোরিতে সাকিব দূর্দান্ত। তাইতো দেশ সেরা উইকেট ঝুড়িতে সাকিবের দখলদারিত্ব। সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকায় সাকিব এখন সবার সেরা।
বিশ্ব ক্রিকেটে আভিজাত্যের আসরে সাকিবের পদচারণা কি শুধুই খামখেয়ালিপনা? নাকি আমাদের জন্য গেঁথেছে গৌরবগাঁথা।
এই প্রশ্নের উত্তর তো তখনই মিলে যখনই বিশ্ব আসরের কমেন্ট্রি বক্স থেকে বলা হয়, সাকিব আল হাসান, নাম্বার ওয়ান অলরাউন্ডার, কামস ফর্ম বাংলাদেশ।
তখন হৃদয়ের ভিতর যে শিহরণ হয় কিংবা যে অনুভূতির সৃষ্টি হয় সেটি কি খালি চোখে দেখা যায় কিংবা স্পর্শ করা যায়!
তাই সেটি Noun of Abstracted।
বাংলাধারা/এআই












