১৮ মার্চ ২০২৬

করোনায় আক্রান্ত নারীকে হাসপাতালে পৌঁছে দিল চান্দগাঁও থানা পুলিশ

বাংলাধারা প্রতিবেদক  »

লকডাউনে হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি না পেয়ে চান্দগাঁও থানায় কল করেন করোনায় আক্রান্ত তাহমিনা বেগম (৬২) নামের এক নারী। ওই নারীর কল পেয়ে মুহূর্তেই এ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয় চান্দগাঁও থানা পুলিশ। দ্রুত পৌঁছিয়ে দেওয়া হয় পাঁচলাইশ থানাধীন মেডিকেল সেন্টার হাসপাতালে। সোমবার (০২ আগস্ট) বিকেলে ঘটে মানবিক এই ঘটনা।

উল্লেখ্য যে, চলমান করোনা কালীন সময়ে বন্দর নগরীর জনসাধারণের জরুরী প্রয়োজন বিবেচনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল থানা থেকে বিনামূল্যে একযোগে এম্বুল্যান্স সার্ভিস ও অক্সিজেন সরবরাহ সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন