১৮ মার্চ ২০২৬

অজ্ঞাত লরির ধাক্কায় প্রাণ গেল বন্দর কর্মচারীর

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর ইসহাক ডিপো এলাকায় অজ্ঞাত এক লরির ধাক্কায় মারা গেছে এক বন্দর কর্মচারীর। নিহত ব্যক্তির নাম স্বপনকান্তি দাস (৪৭)। তিনি বন্দরের নিয়মিত ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টার সময় সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। স্বপন কান্তি দাশ বাঁশখালী থানার কাদরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত লাতু চন্দ্র দাসের ছেলে।

জানা যায়, স্বপনকান্তি দাস প্রতিদিনকার মতো সাইকেল চালিয়ে বন্দরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। ১২টার সময় ইসহাক ডিপো এলাকায় অজ্ঞাত একটি লরি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। প্রথমে তিনি গুরুত্বর আহত হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার এস আই বিকাশ চন্দ্র শীল বলেন, ‘বন্দর এলাকায় সড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ চলছিল। এসময় অজানা একটি লরি ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে এ ঘটনায় ঘাতক লরি বা ড্রাইভার কাউকে আটক করা যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন