বাংলাধারা ডেস্ক »
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আরও দুই মামলায় আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনূর রহমান এই আদেশ দেন।
এর আগে একই দিন দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পল্লবী থানায় দায়ের করা টেলিকমিউনিকেশন অ্যাক্টের মামলায় সাত দিন ও গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন বিচারক।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাধারা/এফএস/এআই












