১৮ মার্চ ২০২৬

মামলার তদন্তে গিয়ে পরীমণির সাথে ঘনিষ্ঠতা; সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়ন

বাংলাধারা ডেস্ক »

মামলার তদন্ত করতে গিয়ে চিত্রনায়িকা পরীমণির সাথে সম্পর্কে জড়িয়ে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে ডিবি থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে তার ডিবির সকল দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।’

এর আগে এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে ডিবির সব দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

আরও পড়ুন : প্রত্যাহার নয়, ডিবির সব দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে এডিসি সাকলায়েনকে

আরও পড়ুন