১৮ মার্চ ২০২৬

বোয়ালখালীত ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচীর উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালীত ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ আগষ্ট) উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন, চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ ।

এসময় তিনি করোনা মহামরী মোকাবেলায় সর্বসাধারণের জন্য টিকা গ্রহণ সহজীকরণ করার এই যুগান্তকারী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেয়া সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন গণটিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রথম ধাপে প্রতিটি ইউনিয়নে ৬০০ টি করে টিকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন