২৪ সেপ্টেম্বর ২০২৬

জায়গা জমির বিরোধ নিয়ে ভাতিজার পেটে চাচার ছুরি

বাংলাধারা ডেস্ক  »

জায়গা জমির বিরোধ নিয়ে ভাতিজার পেটে ছুরি ঢুকিয়ে দিল চাচা। শনিবার (০৭ আগস্ট) বিকেলে ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত আবু মুনছুর (৩৭) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ২৪ নং ওয়াডে ভর্তি করা হয়েছে। খবর দৈনিক পূর্বকোণের।

মুনছুরের ছোট ভাই মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, শনিবার (গতকাল) বিকেলে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা আবু তাহের লেদু আমার বড় ভাই মুনছুরের পেটে ছুরিকাঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক শিলাব্রত বড়ুয়া বলেন, ফটিকছড়ি থেকে ছুরিকাঘাতে আহত একজনকে সন্ধ্যার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। জায়গা জমির বিরোধে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন