২৪ সেপ্টেম্বর ২০২৬

চলবে গণপরিবহণ, খোলা থাকবে দোকানপাট ও অফিস; প্রজ্ঞাপন জারি

বাংলাধারা ডেস্ক  »

দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (০৮ আগস্ট) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করে বলা হয়, শপিংমল-দোকানপাট, সব ধরনের গণপরিবহণ চালু, হোটেল-রেস্তোঁরা, সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। বিকেলে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে দুপুরে ১১ আগস্ট থেকে চলমান বিধিনিষেধ ধাপে ধাপে শিথিল করে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও গণপরিবহণও আস্তে আস্তে চালু হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন