১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের করোনায় মৃত্যু ১০; সনাক্ত ৩১৮

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে ১০ জন।  এবং  সনাক্ত হয়েছেন ৩১৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ১৪ দশমিক ৭৪ শতাংশ। এনিয়ে চট্টগ্রামে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৯০ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ১৪৫টি। নতুন আক্রান্তদের মধ্যে ২০২ জন মহানগর এলাকা এবং ১১৬ জন উপজেলা এলাকার বাসিন্দা।  

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ রাউজান উপজেলায় ৩৪ জন। এ ছাড়া হাটহাজারি উপজেলায় ২৩ জন, সীতাকুণ্ড উপজেলায় ১১ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সাধারণ মানুষের প্রতি অনুরোধ সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন