১৮ মার্চ ২০২৬

হালিশহরে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীর হালিশহরে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় নিহত এক যুবক। নিহত যুবকের নাম সাব্বির হোসেন সৈকত (৩১)।

সোমবার (২৩) আগস্ট রাত সাড়ে ১১টার সময় টোল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন সৈকত নগরের হালিশহর আই-ব্লকের দুই নম্বর লেনের শাখাওয়াত হোসেনের ছেলে। তিনি একটি এনজিওতে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া জানান, রাত ১১টার দিকে টোল রোড এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন