ক্রীড়া ডেস্ক»
কিরগিস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে ‘রাহবার ওয়াহেদ খান’ নামের এক কানাডা প্রবাসী ফুটবলাকে দলে চেয়ে তার বর্তমান ক্লাবের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
রাহবার খান মূলত একজন মিডফিল্ডার। কানাডার নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবে খেলেন তিনি। মূলত তার ভিডিও দেখেই সন্তুষ্ট হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি ডে। তবে পরখ করতেই তাকে আনা হচ্ছে বলে জানিয়েছেন কোচ।
জেমি বলেন, ‘আমি মূলত দেখতে চাই আমাদের খেলোয়াড়দের তুলনায় সে ভালো কিনা।’
তিনি বলেন, ‘সে ট্যাকনিক্যালি একজন ভালো খেলোয়াড় যে ভালো পাস দিতে জানে এবং উপরে উঠে এটাকিং খেলোয়াড়দের সাপোর্ট দেয়।’
কানাডা থেকে সরাসরি যোগ দিবে রাহবার। মালদ্বীপ অবস্থানরত বসুন্ধরা কিংসের যে খেলোয়াড়রা জাতীয় দলে ডাক পাবে তারা মালে থেকে সরাসরি চলে যাবেন কিরগিজস্তান। এছাড়া বাকি ফুটবলাররা দেশ থেকে কোচিং স্টাফসহ রওনা হবে।
বাংলাধারা/এফএস/এফএস












