হাটহাজারী প্রতিনিধি »
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক হাটহাজারী পৌরসদরস্থ ৭নং ওয়ার্ড মুন্সীর মসজিদের আনিস বাঁধ এলাকায় গাড়ীর ধাক্কায় একটি মেছো বাঘ দুর্ঘটনায় আহত হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে স্থানীয় বন বিভাগ বাঘটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, বাঘটি রাতের অন্ধকারে খাগড়াছড়ি মহাসড়কের মন্সীর মসজিদ আনিসের বাঁধ এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ীর সাথে ধাক্কা লেগে খালে পাশে পড়ে যায়। ঘটনাটি দেখার পর পৌর কর্তৃপক্ষকে জানালে তারা বন বিভাগকে অবহিত করে। এরপর সকালে বনবিভাগ বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এবিষয়ে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. রাজিব ফারাবী জানান, আহত মেছো বাঘটি মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বন বিভাগ। কিন্তু এখানে নিয়ে আসার আগেই বাঘটি মারা গিয়েছিল।
শরীরে আঘাত লাগার কারণে রক্তক্ষরণ হওয়াতে মেছো বাঘটি মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে হাটহাজারী সহ-বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন জানান, সোমবার রাত ২টার দিকে খবর পেয়ে মেছো বাঘটি উদ্ধার করে মঙ্গলবার সকালে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়ে আসা হলে কর্ত্যবরত চিকিৎসকরা মেছো বাঘটি মৃত ঘোষণা করে। পরবর্তীতে ময়না তদন্তের শেষে বাঘটিকে মাটি ছাপা দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এআই












