২৯ এপ্রিল ২০২৬

দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড

বাংলাধারা প্রতিবেদন»

প্রথমবারের মতো  দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের বলেন, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
 
এর আগে চলতি বছরের ২৯ জুন বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ ৪৬ বিলিয়ন অতিক্রম করে।  
 
কেন্দ্রীয় ব্যাংক সুত্র জানায়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রির্জাভের পরিমাণ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম হয়েছে।
 
প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের ২৩ জুন। তার আগে ৩ জুন রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। ১ সেপ্টেম্বর ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে।
 
করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিম্নগতি থাকলেও প্রবাসী আয় বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়াতে সহায়তা করেছে।     
 দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। 

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ