২৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে করোনায় মৃত্যু ৩, সনাক্ত ২৯২

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া ২৯২ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের অনুযায়ী, এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামে ১০টি ল্যাবে ১ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।  

আক্রান্তদের মধ্যে ১৪৩ জন চট্টগ্রাম মহানগর এলাকার এবং ১৪৯ জন বিভিন্ন উপজেলার। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন মহানগরের এবং ২ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাংলাধারাকে জানান, ‘এ পর্যন্ত মোট ১ হাজার ১৯৬ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা মোট ৯৭ হাজার ৯৬২ জন। গত ২৪ ঘন্টায় রাউজানে সবচেয়ে বেশি ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ