৪ মার্চ ২০২৬

মানিকছড়িতে গাঁজাসহ আটক এক

খাগড়াছড়ি প্রতিবেদন»

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে এক কেজি ৮শ গ্রাম গাঁজাসহ মো. মনু মিয়া (৪৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের রাইঙ্গাপাড়া এলাকার মৃত বাদশা মিয়া’র ছেলে।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মানিকছড়ির পার্শ্ববর্তী উপজেলা লক্ষ্মীছড়ির দুর্গম এলাকা থেকে গাঁজা নিয়ে আসার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম জানান, ‘আটককৃত ব্যক্তির কাছ থেকে এক কেজি ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।‘

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ