বাংলাধারা প্রতিবেদন»
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে ৭১.৪৪ কোটি টাকা। মোট ২২,৭০৫ টি লেনদেনের মাধ্যমে মোট ২.৭২ কোটি শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৩.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৯৯৭.৪৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪০.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭৭.১৭ তে।
গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ ৪৮০,৪৬৫.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৪,৯৪২.১২ কোটি টাকা।
সিএসই’তে ৩৫২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩২৭টির, এর মধ্যে দাম বেড়েছে ২০২টির, কমেছে ১০০টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
বাংলাধারা/এফএস/এফএস












