খাগড়াছড়ি প্রতিনিধি»
পার্বত্য খাগড়াছড়ি জেলার গুইমারা সেনা রিজিয়নের অধীনে মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকা মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ।
বুধবার (০৮ সেপ্টেম্বর ২০২১) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা জোনের গোয়েন্দা তথ্যের ভিওিতে মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকা মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড নবীনগরে অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
আটককৃত ব্যক্তি সোলায়মান বাদশা (৩৫), মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত-মজিদ লিডারের ছেলে ১২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্যসহ আসামিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে। তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে পতিত করছে। এসকল মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে।
পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ।
বাংলাধারা/এফএস/এফএস












