২৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে আবারও ৯ জন রোহিঙ্গা আটক

মিরসরাই প্রতিনিধি»

মিরসরাইয়ে আবারও ৯ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদেরকে মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে তারা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাহেরখালী সমুদ্র উপকূলীয় এলাকা খেয়ারহাট থেকে ৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়।  আটককৃত রোহিঙ্গারা হলো মো. নয়ন (২২), মো. আনীস (১৪), ফাতেমা (৬০), হুমাইরা (৩০), রজিনা আক্তার (১৯), একরাম (০৬), জিহাদুল ইসলাম (০৩), ইয়াসিন (০১), আজিজা বিবি (১৮)।  

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসান চর থেকে মিরসরাই সমুদ্র উপকূলীয় এলাকায় ডুকে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা ভাসানচর থেকে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলো বলে জানা গেছে।

এর আগে গত ৩০ মে থেকে ০৯ সেপ্টেম্বর পর্যন্ত ৭১ জন মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) দালাল চক্রের মাধ্যমে নোয়াখালীর ভাচানচর থেকে সাগরপথে মিরসরাইয়ে পালিয়ে আসে। তাদের সবাইকে আটক করে মিরসরাই ও জোরারগঞ্জ থানা পুলিশ।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন